Mrinmoyee Mata, Bishnupur
শ্রীশ্রী৺মৃন্ময়ী মাতা দেবী ঠাকুরাণী পশ্চিমবঙ্গের সুপ্রাচীন মল্লভূম জনপদের মল্ল রাজ বংশের কুলদেবী ও মল্লভূম জনপদ ও তাহার রাজধানী বিষ্ণুপুর ক্ষেত্রের(অঞ্চল) অধিষ্ঠাত্রী দেবী। তিনি হলেন সিংহবাহিনী দশভুজা রণচণ্ডিকা মহিষাসুরমর্দিনী। মল্লভূমের রাজধানী বিষ্ণুপুর শহরে শ্রীশ্রী৺মৃন্ময়ী মাতার মৃত্তিকা নির্মিত শ্রীবিগ্রহ ও মন্দির বিষ্ণুপুর প্রতিষ্ঠাতা রাজা জগৎ মল্লদেব দ্বারা সন্ ৯৯৭ খ্রিস্টাব্দে করা হয়েছিল।

Comments
Post a Comment